Posts

জীবনের ক্যানভাসে

সময় এখন রাত দুটো। একের পর এক গাড়ি হুসহুস করে, কোনোরকম শব্দ ছাড়াই তীব্র গতিতে ভেসে চলেছে মায়াবী রাতের আলোতে রাজপথ ধরে, একদিক থেকে আরেকদিকে। এই শহর, স্বপ্নের শহর; রাতেও না ঘুমিয়ে জেগেই থাকে এই শহর, জানিনা কিসের অপেক্ষায়। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের সেভেন্টি ফোর্থ স্ট্রিট আর থার্টি ফোর্থ এভিনিউ এর এইজায়গাটা সবাই চেনে লিটিল ইন্ডিয়া নামে। এখানে একইসাথে ভারতীয় , বাংলাদেশি পাকিস্তানী মানুষ বসবাস করে। দেড়লাখ লোকজনের মধ্যে , প্রায় পঁচিশহাজার মানুষ ভারতীয় উপমহাদেশের। প্রায় আটমাস হয়ে গেলো আমার এই দেশে। একসময়ে যে ঘোর ছিল দু চোখে , যে স্বপ্ন ছিল বাইরের দেশে এসে কাজ করে ডলার কামানোর , আজ সেই মোহ ভঙ্গ হয়েছে। এই বিদেশে দূর পরবাসে প্রায়ই মনে পড়ে আটহাজার দূরের বাড়ির কথা। সেখানে হয়তো অভাববোধ ছিল, হয়তো ছিল রোজকার বাসে ধাক্কাধাক্কি, ঘামে ভেজা জামার গন্ধ , বৃষ্টিতে জমা জলের মধ্যে দিয়ে হেঁটে বাড়ি ফেরা ; তবুও মনে ছিল শান্তি, ঘরে ছিল ইরা , ছিল স্বর্গসুখ। এখানে, আমি যদি মরেও পড়ে থাকি তবুও হয়তো কেউ জানতে পারবে না ; যখন পচা গলা দেহ থেকে গন্ধ বেরোতে শুরু করবে, তখন ঘরের দরজা ভেঙে সবাই এসে দেখবে আম...