বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও
বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও -A true-story of LOVE LOVE is not about Valentines Day, ROSE Day or KISS Day Or Propose Day It's BOND that makes two heart to beat as ONE EVEN if They are From separate World হঠাৎ করে নিজের মনটা অন্যের দখলে চলে যাওয়াই হলো "ভালোবাসা"। ভালোবাসা মানে" অপর প্রান্তের সেই মানুষটির মুখের আওয়াজ শুনে বুঝতে পারা সে কেমন আছে | হাজারো ঝামেলা ঝগড়ার পরেও যে সম্পর্কটা টিকে থাকে তার নাম ভালোবাসা । ------------------------ গত তিনবছর আমি কলকাতায় আসি নি। আসলে কলকাতায় আর কেউ নেই আমার। বাবা আর মা দুজনেই মারা যাবার পর কলকাতার ওপর টানও নেই আর। তিন বছর আগে যখন ফিরছিলাম তখন ট্রেনেই পরিচয় হয়েছিল এক পারিবারের সাথে। স্বামী, স্ত্রী আর একটি মেয়ে। প্রথম দুজন মধ্যবয়স্ক আর মেয়েটির বছর কুড়ি বয়েস। থ্রি টায়ারে যাতায়াত করেন যারা তারা জানেন, বেশ কিছুক্ষন কেউ পরস্পরের সাথে কথা বলেন না। তার পর আসতে আসতে জড়তা কাটে। আমি সাধারণত কারুর সাথেই নিজে থেকে কথা বলি না। এরা দেখলাম একটু অন্যরকম। ট্রেন চলতে শুরু করতেই কথা বলা শুরু করলেন। কি করি, কোথায় থাকি। বললাম সব। বাবা, মা নেই।...
Comments
Post a Comment